ক্যাম্পাসে ছিনতাইকারীর কবলে ইবি ছাত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৯ PM

© সংগৃহীত

ছিনতাইকারীর কবলে পড়ে স্মার্টফোন হারিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ইমন আরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট দিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন ওই ছাত্রী।

তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টরের মাধ্যম দিয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ছাত্রী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে নিজ হল থেকে বের হয়ে মেসে যাওয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধু হলের পকেট গেট পর্যন্ত যায় ওই ছাত্রী। গেট পার হয়ে সামনে যেতেই অপরিচিত এক মোটরসাইকেল আরোহী প্রশাসনের লোক পরিচয় দিয়ে তার পথ রোধ করে। অপরিচিত ব্যাক্তি ওই ছাত্রীর বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ তুলে তার কাঁধে থাকা ব্যাগ চেক করে। এরপর ছাত্রীর পরিচয় জেনে তার ব্যবহৃত (অপো সিএইচপি ১৯০১) স্মার্টফোন চেক করার কথা বলে ফোনটি হাতে নেয়। এরপর ওই ছাত্রীকে ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে আসার কথা বলে চলে যায়। এ সময় ভুক্তভোগী ছাত্রী প্রতিবাদ করলে ছিনতাইকারী তাকে ঝাড়ি দেয় এবং হুমকি দেয়।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ছিনতাইকারী চলে গেলে আমি পাশের দোকানে বসা লোকদের কাছে তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন, তিনি মোটরসাইকেল নিয়ে পার্শবর্তী ত্রিবেণী রোডের দিকে চলে গেছেন। এ ঘটনার পর থেকে খুব ভয় কাজ করছে। মুঠোফোনটি আমার খুবই প্রয়োজন। এতে আমার একাডেমিক অনেক তথ্যাদি রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ওই ছাত্রী এ সম্পর্কিত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950