প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন © টিডিসি ফটো

বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এই স্বীকৃতি দেশের জন্য গৌরব ও সম্মানের। মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ এ গৌরব অর্জণে সক্ষম হয়েছে।

ববি উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশের এই অর্জন ঐতিহাসিক বলে উল্লেখ করে ‍তিনি।

গত ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের “কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)”-এর ত্রিবার্ষিক মূল্যায়নের পর এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে বাংলাদেশ। সিডিপি তিনটি সূচকের ভিত্তিতে এলডিসি দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। আর বাংলাদেশ তিনটি সূচকেই শর্ত পূরণ করে এগিয়ে যাওয়ায় জাতিসংঘের “কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)” এ সিদ্ধান্ত গ্রহণ করে।

টানা তিন দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা, গুলশানসহ ৭ স্থানের পরিস…
  • ০৫ মার্চ ২০২৬
ইরানের সানন্দাজে একাধিক বিস্ফোরণ
  • ০৫ মার্চ ২০২৬
ভালোবাসার টানে ফেনীতে এসে সাত পাকে বাঁধা পড়লেন ফিলিপাইনি ত…
  • ০৫ মার্চ ২০২৬
প্রবাসীর বাড়িতে ডাকাতি করায় কৃষকদল নেতাকে বহিষ্কার
  • ০৫ মার্চ ২০২৬
সীমান্তে কালো পতাকা উড়াল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা
  • ০৫ মার্চ ২০২৬