বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু, সন্দেহে জবি ট্রেজারারের ছেলে

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৯ PM
বাবার সঙ্গে নিহত ছাত্রী

বাবার সঙ্গে নিহত ছাত্রী © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বাসার ছাদ থেকে পড়ে তাজরিয়ান মোস্তফা মৌমিতা নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা নিজ বাসার সাত তলা ছাদ থেকে পড়ে মারা যায় সে। 

পরিবারের সন্দেহ, মৌমিতাকে কেউ ছাদ থেকে ধাক্কা দিয়েছে। তাদের দাবি, অনেকদিন ধরেই মৌমিতাকে উত্যক্ত করে আসছিলো সাত তলা ভবনের মালিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের ছেলে ও তার ছেলের বন্ধুরা।

জানা যায়, ধানমন্ডির কলাবাগানের গ্রীনরোডের ওই ভবনের চার তলায় থাকেন ব্যবসায়ী শামীম। তার মেয়ে মৌমিতা পড়ালেখা করতো মালয়শিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন তারা। গত কোরবানি ঈদে দেশে এসে করোনার কারণে আর ফেরা হয়নি।

শামীম বলেন, মাগরিবের আজানের আগে মেয়েকে মেসেজ দিলাম যে, তুমি কই? মেয়ে বললো আসতেছি, মাগরিবের নামাজের পরে খবর পেলাম আমার মেয়ে আর নেই।

এ ঘটনার কয়েকদিন আগে ভবনের মালিকের ছেলে ফাইজার এবং তার বন্ধু আদনানের বিরুদ্ধে নিহত ছাত্রীর মাকে হুমকি দেয়ার অভিযোগ করেন তার বাবা শামীম।

তবে ছেলের বিরুদ্ধে নিহত ওই মেয়েকে উত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেন ভবন মালিক ও জবি ট্রেজারার কামালউদ্দীন। তিনি বলেন, ঘটনায় আমার ছেলে জড়িত নয়। আমি আগেই ছাদ বন্ধ রাখার জন্য বলেছিলাম, কিন্তু এমন একটা বিষয় কিভাবে ঘটলো এ বিষয়ে আসলে আমি কিছু বলতে পারছি না।

পুলিশ জানায়, ঘটনার পরেই ডেড বডিটা আমরা নিয়েছি এবং তদন্ত কার্যক্রম শুরু করেছি। এদিকে, ঘটনার পরেই জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিকের ছেলের বন্ধু আদনানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬