জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক লতিফুল, সচিব জোবায়ের

২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯ AM
লতিফুল ইসলাম ও আহসান জোবায়ের

লতিফুল ইসলাম ও আহসান জোবায়ের © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান জোবায়েরকে সদস্য সচিবের এর দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাগর হোসেন ও দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আল্লাহর বাড়ি গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স ক…
  • ১৯ অক্টোবর ২০২৬
বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় মাইকিং
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আমার ছেলেও গেল, বোনও গেল—সব হারিয়ে আমি এখন নিঃস্ব’
  • ১৯ অক্টোবর ২০২৬
বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, কার্যক্রম বন্ধ
  • ১৯ অক্টোবর ২০২৬
ঘরের মাঠেও খেলা হচ্ছে না লিটনের?
  • ১৯ অক্টোবর ২০২৬