স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ পাবেন ববি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা

২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৫ AM
অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ পেতে বরিশাল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের মধ্য ত্রিপক্ষীয় গৃহনির্মাণ ঋণ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা স্বল্পসুদে গৃহনির্মাণ ঋণ গ্রহণ করতে পারবেন।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) শিক্ষক,কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ৪ শতাংশ সুদে গৃহনির্মাণ ঋণ নীতিমালা-২০১৯ এর আওতায় গৃহনির্মাণ সংক্রান্তে বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়ের সাথে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্বারকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্টার প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান এবং সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ডিরেক্টর মোঃ আফজাল করিম স্বাক্ষর করেন।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষেউপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950