ভাষাশহীদ রফিকের মর্যাদা রক্ষায় জবিতে কমিটি

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৬ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভাষাশহীদ রফিকের যথাযথ মর্যাদা রক্ষা, স্মৃতি সংরক্ষণ ও সবার মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদ-এর আত্মপ্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নতুন কমিটির ঘোষণা দেয় সংগঠনটি।

এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকি আহমেদকে আহবায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন রানুকে সদস্য সচিব করে মোট ৯ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা পাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কে. এম নাবিউল হাসানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মৌফিয়া মেহজাবিন, বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হুসাইন ও পারভেজ হাসান, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাহাদাত হোসেন অনু, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আরোবী লাবনীকে সদস্য করা হয়েছে।

নতুন আহবায়ক কমিটি

ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আহবায়ক রকি আহমেদ বলেন, ‘জগন্নাথ কলেজ তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষর্থী রফিক উদ্দিন আহমদ ভাষার জন্য শহীদ বরণ করেছিলেন। তাঁর এ আত্মত্যাগে আমরা শিক্ষার্থীরা গর্ববোধ করি। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু একটি ভবনের নামেই শহীদ রফিকের স্মৃতি সীমাবদ্ধ রয়েছে। তাঁর জন্ম ও মৃত্যুতেও আলাদা করে কোন স্মরণসভাও হয় না।

তিনি বলেন, ভাষাশহীদ রফিকের স্মৃতি সংরক্ষণ, যথাযথ মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এ ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ।

পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬
৮ মাস বয়সী বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ…
  • ১৯ অক্টোবর ২০২৬