শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে বিক্ষোভ

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪২ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা পুনরায় চালু করার দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এসময় বিক্ষোভকারীরা প্রায় ১ ঘন্টা চৌহাট্টা সড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সিলেট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সিলেট এমসি কলেজের গণিত বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী আব্দুর রহিমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন নিন্টু মালাকার, দোয়েল রায়, শ্যামলী দাস, গোলাম কিবরিয়া, সৈয়দ আকমল হোসাইন, মোহাম্মদ হোসাইন, শাহ রোকনুজ্জামান রোখন, সৈকত ভৌমিক, তানজিনা বেগম প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, যেখানে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক সভা থেকে শুরু করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হচ্ছে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করার পায়তারা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এছাড়া এ বিক্ষোভ কর্মসূচি থেকে রাজধানীর শাহবাগ ও চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচি থেকে আগামী (২৭ ফেব্রয়ারি) শনিবারের মধ্যে তাদের দাবি না মানা হলে শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, প্রতীকী পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে।

ঈদেও ক্যাম্পাস ছাড়েননি বিসিএস পরীক্ষার্থীরা, আনন্দ ভাগাভাগি…
  • ২১ মার্চ ২০২৬
প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • ২১ মার্চ ২০২৬
ঈদে বাড়িতে না যাওয়া শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • ২১ মার্চ ২০২৬
ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence