বেরোবি শিক্ষিকার হয়রানির অভিযোগ তদন্ত করবে আদালত

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪১ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের করা সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট থানা রংপুর মেট্রোপলিটন কোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইজার আলী।

মঙ্গলবার আদালতের জুডিশিয়াল মেজিস্ট্রেট দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলীকে ঘটনা তদন্তপূর্বক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা ইজার আলী বলেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের করা জিডির পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। তদন্ত শুরু হয়েছে শেষ হলেই প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রসায়নের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ বিভাগীয় শিক্ষক এইচ এম তারিকুল ইসলাম ও বিজন মোহন চাকীর বিরুদ্ধে নানাভাবে অসদাচরণ ও হয়রানির অভিযোগ এনে তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬