পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ববিতে মানববন্ধন

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৮ PM
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৩ ফেব্রুয়ারি হতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে পরীক্ষা গ্রহণের দাবি জানান তাঁরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস কবির, অর্থনীতি বিভাগের ইমরান হোসেন প্রমুখ।

মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ১১ মাস তারা শিক্ষা-কার্যক্রম থেকে দূরে ছিলেন। এতে সেশনজটের সৃষ্টি হয়। পরবর্তীতে গত জানুয়ারি থেকে তাদের পরীক্ষা কার্যক্রম শুরু হলেও হঠাৎ গত ২৩ ফেব্রুয়ারি থেকে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তারা সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা স্থগিত করেছে। কিন্তু পরীক্ষা স্থগিত করার ফলে সেশনজটসহ নানা সমস্যায় আমাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহবান- হল কিংবা ক্লাস কার্যক্রম চালু না হলেও পরীক্ষা চলমান রাখার ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হোক।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬