করোনায় প্রাণ হারালেন ইবির ছাত্র উপদেষ্টা সাইদুর রহমান

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২ AM
ইবির ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান

ইবির ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ‘অধ্যাপক ড. সাইদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ ভোরে তিনি পৃথীবির মায়া ত্যাগ করে চলে গেছেন। তার মৃত্যুতে আমরা বাংলা পরিবার গভীর শোকহত। তার রুহের মাগফিরাত কামনা করি।’

অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ঢাকা থেকে ড. সাইদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার নিজ বাড়ি মেহেরপুরে আরেকবার জনাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হবে।

শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বাংলা পরিবার অভিভাবক শূন্য হয়ে গেলাম। অভাবনীয় ক্ষতির সম্মুখীন হলাম। তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ পদেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমানের সস্ত্রীক করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। তিনদিন আগে বিদ্যুত বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence