পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে মানববন্ধন করবে শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এই ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক তানজিনা। তিনি বলেন, দীর্ঘ এক বছর ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের দীর্ঘ সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। পরীক্ষা চালু করেও হুট করেই তা স্থগিত করা হলো। সেজন্য আমরা এই কর্মসূচি দিয়েছি। কালকে মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা ২৪ মে’র পরে অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আগামী ২৪ মে’র পর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনার ঝুঁকি এখনো রয়েছে। আমাদের কোনো শিক্ষার্থী যেন আক্রান্ত না হয় সেজন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল যে দাবি ছিল, সেটি হলো বিসিএস। যারা বিসিএস পরীক্ষা দিতে চায় তাদের পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে পেরেছি। ফলে তারা এখন বিসিএসে অংশগ্রহণ করতে পারবে। ফলে স্থগিত পরীক্ষাগুলো স্থগিতই থাকছে।

এর আগে সোমবার দুপুরে উচ্চশিক্ষা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধের কথা জানায়। এরপর সেদিন রাতেই চলমান সব পরীক্ষা স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950