খুবির শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০১ PM
উপ-উপাচার্য (উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে মতবিনিময় সভা

উপ-উপাচার্য (উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে মতবিনিময় সভা © টিডিসি ফটো

সরকার ঘোষিত তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলাসহ শিক্ষাকার্যক্রম শুরু করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হল খোলাসহ শিক্ষাকার্যক্রম শুরু করতে দ্রুত সার্বিক প্রস্তুতি সম্পন্নের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

সভায় বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সম্প্রতি শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং এবং সেখানে প্রদত্ত নির্দেশনাবলী অবহিত করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নিদের্শনা দেওয়া হয়। এছাড়া হলের পরিস্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য পারিপার্শ্বিক পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে প্রয়োজনীয় অনুসঙ্গ ও উপকরণ নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহের পরিবেশ ও স্বাস্থ্যসম্মত দিক নিয়েও আলোচনা করা হয়।

অপরদিকে অনলাইনে প্রয়োজনীয় ক্লাস অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিসিএস পরীক্ষা পেছানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950