ববি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৪ PM
বৈঠক

বৈঠক © টিডিসি ফটো

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস এবং পরবর্তীতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন নিশ্চয়তা নিয়ে আন্দোলনের সমাপ্তি টানলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে এসব কথা জানান আন্দোলনকারীরা।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও নগরীর রূপাতলী হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন ববি উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, প্রক্টর সুব্রত কুমার দাস, বরিশালের অতিরিক্ত ডিসি প্রশান্ত কুমার রায়, বরিশাল মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মমিনউদ্দিন কালু, বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, রূপাতলী হাউজিং এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি আবুল হোসেনসহ অন্যান্যরা।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬