ইবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৮ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ নিয়োগ দিয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানাো হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর জয়শ্রী সেন।

এর আগে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আনিছুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড, নাছির উদ্দীন আযহারী এবং ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এই পদে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) তাদের মেয়াদ শেষ। পরে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে নতুন তিন সহকারী প্রক্টরকে আগামী এক বছররে জন্য দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। নিয়োগপ্রাপ্তরা নিয়মানুযায়ী দায়িত্ব পালনের সকল সুযোগ-সুবিধা পাবেন।

তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
  • ১৪ নভেম্বর ২০২৬
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
  • ১৪ নভেম্বর ২০২৬
কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950