সমঝোতায় যেতে চায় ববি’র আন্দোলনরত শিক্ষার্থীরা

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৬ PM
হামলায় আহত শিক্ষার্থীরা ও আন্দোলনরত শিক্ষার্থী

হামলায় আহত শিক্ষার্থীরা ও আন্দোলনরত শিক্ষার্থী © ফাইল ফটো

দাবি আদায়ের পথে অনড় রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) র আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন এর সাথে বৈঠকে বসে নিজেদের দাবিগুলো আবারো পূর্ণব্যক্ত করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন,আন্দোলনের অংশ হিসেবে আজও আমরা উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলাম। উপাচার্যের কাছে আমাদের দাবিগুলো আবারো পূর্ণব্যক্ত করেছি। দাবি পূরণের আশ্বাস দিয়েছেন উপাচার্য।

তিনি আরো বলেন, আগামীকাল জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবহন শ্রমিক মালিক সমিতি ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আমরা আবারো বৈঠকে বসবো।

এছাড়াও আমরা আজ কিছু দাবি তুলেছি। সেগুলো হলো ভবিষ্যতে বাস মালিক শ্রমিকরা শিক্ষার্থীদের নির্যাতন করবেন না মর্মে লিখিত দিতে হবে, রূপাতলী হাউজিং কমিটি শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেনকে বয়কট করতে হবে, শিক্ষার্থীদের ছিনতাই হওয়া মোবাইল, ল্যাপটপ ফেরত দিতে হবে এবং মারধরের শিকার শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।

বৈঠক শেষে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, হামলায় জড়িতদের বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সমঝোতা চান তারা। স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিকসহ সবার সঙ্গে আলোচনায় বসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের সব দাবী পূরণের পদক্ষেপ নেব আমরা।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতার সম্মানী পাবেন কবে, জানালেন আন্তঃশিক্ষ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো
  • ১৯ অক্টোবর ২০২৬
তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর…
  • ১৯ অক্টোবর ২০২৬