কুবির চলমান সকল পরীক্ষা স্থগিত

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৮ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান চূড়ান্ত সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিন ও প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন ও প্রভোস্টদের সম্মতিক্রমে সকল ধরণের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের পর আজ এ সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতার সম্মানী পাবেন কবে, জানালেন আন্তঃশিক্ষ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো
  • ১৯ অক্টোবর ২০২৬
তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর…
  • ১৯ অক্টোবর ২০২৬