সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছে ঢাবি

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা তিনটায় সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে এই সভা হওয়ার কথা রয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এস এস মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। এ অবস্থায় সাত কলেজের পরীক্ষার কী হবে, সে বিষয়টি সামনে আসে।

সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার পর নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেবে।

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: তিন দিনের রিমা…
  • ০৬ এপ্রিল ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, …
  • ০৬ এপ্রিল ২০২৬