কুবিতে রোভার স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩২ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রোভার স্কাউটস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের লিডার এবং নেতৃবৃন্দরা।

এ সময় রোভার স্কাউট লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকত তাহলে এ দিনটি আমরা আরও সাড়ম্বরে পালন করতাম। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হয়নি। বর্তমানে সব অনুষ্ঠানে আমরা স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পুনরায় কাজের গতি ফিরিয়ে আনব।

গার্লস ইন রোভার ইউনিট কুবি শাখার লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী আমাদের জন্য অনুপ্রেরণা। আমারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রথম থেকে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছি। সামনেও সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি রোভার স্কাউটসের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে আমরা আরও সচেষ্ট থাকব।

সচিবালয় শেরেবাংলা নগরে, পূর্বাচল কি তবে উপেক্ষিত?
  • ১৯ অক্টোবর ২০২৬
পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা
  • ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নজরুলের মৃত্যুদণ্ড: যা বলছে পরিবার
  • ১৯ অক্টোবর ২০২৬
বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা
  • ১৯ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের ‘অদ্ভুত’ ভোটাভুটিতে ফের চাঙ্গা মেসি-রোনালদো …
  • ১৯ অক্টোবর ২০২৬
মিষ্টির পর ইশরাকের বিদায়— অন্যদের প্রতিও কঠিন বার্তা প্রধান…
  • ১৯ অক্টোবর ২০২৬