বিএনসিসির গুলি ছোড়া প্রতিযোগিতায় সেরা কুবির মাহমুদুল

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৮ PM
কুবি ছাত্র মাহমুদুল হাসান

কুবি ছাত্র মাহমুদুল হাসান © টিডিসি ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের গুলি ছোড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মাহমুদুল হাসান।

সোমবার (১ ফেব্রুয়ারী) কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বিজিবি ফায়ারিং রেঞ্জের সেক্টর সদরে ২০০ মিটারের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তার বেস্ট গ্রিপিং ছিল ৪.৫ ইঞ্চি। মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১১তম ব্যাচের শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাহউদ্দিন আল মুরাদ জি, রেজিমেন্ট এডজুটেন্ট মেজর শিবির আহমেদ বিপু, মেজর গোলাম সরোয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও, সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন ক্যাডেট।

গুলি ছোড়া প্রতিযোগিতায় রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়ানের বাছাইকৃত প্রায় ৬০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সর্বশেষ ১২ জনকে নির্বাচিত করা হয়। এদের মাঝে প্রথম ১০ জন বিএনসিসির সদর দপ্তর পর্যায়ে ময়নামতি রেজিমেন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

১ম হওয়া মাহমুদুল হাসান বলেন, ফায়ারিং কম্পিটিশন সত্যিই একটি এক্সসাইটিং ও চ্যালেঞ্জিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে ১ম স্থান অর্জন করতে পেরে সত্যিই আমি গর্বিত ও আনন্দিত। সামনে হেডকোয়ার্টার পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো করাটাই এখন আমার মূল লক্ষ।

এ বিষয়ে ২/লেঃ (বিএনসিসিও) এবং প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম বলেন, মাহমুদুল ৬০ জনের মধ্যে প্রথম হয়েছে। এটি নিশ্চই আমাদের জন্য সম্মানের অর্জন। জতীয় পর্যায়ে তার অংশগ্রহণের কথা রয়েছে। আশা করছি সেখানও সে ভালো করবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence