খুবি শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের দাবিতে জবিতে মানববন্ধন

২৮ জানুয়ারি ২০২১, ০৪:১৯ PM
খুবি শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের দাবিতে জবিতে মানববন্ধন

খুবি শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের দাবিতে জবিতে মানববন্ধন © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপসারণ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার বেরা ১২ টায় বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে সংহতি জানায় জবি ছাত্র ফ্রন্ট। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে জবি ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি সুমাইয়া সোমার সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট জবি শাখার সদস্য নিবির রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়ম, জবি নাট্যকলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য।

সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অনিয়মতান্ত্রিকভাবে ও অগণতান্ত্রিকভাবে, প্রতিহিংসাপরায়ণ হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর আক্রমণ নেমে এসেছে। প্রশাসনের বিভিন্ন দূর্নীতির কোনো তদন্ত ও বিচার হয়নি।

তারা বলেন, ছাত্রদের ৫ দফা দাবির সাথে সংহতি জানানোয় ৩ জন শিক্ষক বহিস্কৃত ও অপসারণ হয়েছে। এই ঘটনায় প্রমাণ হয় মতপ্রকাশের ও চিন্তার স্বাধীনতার উপর অধিকার হরণ করে প্রশাসন আজ চূড়ান্ত স্বৈরাচারী চরিত্র ধারণ করেছে।

এসময় সমাবেশ থেকে অবিলম্বে শিক্ষকদের বহিষ্কার করার প্রত্যাদেশ তুলে নেওয়াসহ ৩ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-
১. খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
২. শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নিতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, খুবি শিক্ষার্থীরা গত বছরের জানুয়ারিতে পাঁচ দফা দাবিতে আন্দোলন করেন। এ সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, তদন্ত কমিটিকে সহযোগিতা না করাসহ বিভিন্ন কারণে সম্প্রতি দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে অপসারণ এবং একজন শিক্ষককে বরখাস্ত করারও সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘রেড অ্যালার্ট’
  • ২০ অক্টোবর ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ১৬তম গ্রেডে চাকরি…
  • ২০ অক্টোবর ২০২৬
এসএসসিতে দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন ২৯৮৩ জন, দেখুন তালিকা 
  • ২০ অক্টোবর ২০২৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেব…
  • ২০ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাবির নিয়োগ বোর্ড থেকে আউট ‘বিএনপিপন্থী’ শিক্ষক, ইন ‘আওয়ামী…
  • ২০ অক্টোবর ২০২৬