শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা কলেজে রচনা প্রতিযোগিতা

০৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৪ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে কর্তৃপক্ষ। রবিবার (৬ ডিসেম্বর) ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে ঢাকা কলেজের সকল স্তরের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী ছাত্রদের আগামী ১২ ডিসেম্বর রাত বারোটার মধ্যে সর্বোচ্চ এক হাজার শব্দের মধ্যে রচনা লিখে ছবি তোলে অথবা স্ক্যান করে [email protected] এ প্রেরণ করতে হবে।

এতে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় হলো- ‘শহীদ বুদ্ধিজীবী দিবসঃ মৃত্যুহীন প্রাণ এর প্রতীক’ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনার বিষয় হলো- ‘বুদ্ধিজীবী হত্যা এবং মননের কৃষ্ণপক্ষ’।

এছাড়াও রচনা সাথে শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিভাগ, শাখা, শিক্ষাবর্ষ, রোল এবং ফোন নাম্বারও যুক্ত করতে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬
ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬