বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুনবী (সা.) উদযাপন

৩০ অক্টোবর ২০২০, ০৯:২৮ PM
উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন

উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন © ফাইল ফটো

যথাযাগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যেদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুনবী (সা.) উদযাপিত হয়েছে। শুক্রবার ঈদে মিলাদুনবী (সা.) উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয় প্রশাসন কেদ্রীয় মসজিদে মিলাদ ও দােয়া -মােনাজাতের আয়ােজন করা হয়।

মিলাদ ও দােয়া-মােনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর উপর সংক্ষিপ্ত আলােচনা করা হয়। আলােচনায় অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন মহানবীর জীবনাদর্শকে শক্তি হিসেবে গ্রহণ করার জন্য মুসলিম উম্মাহসহ সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি করোনা মহামারি থেকে সকলের পরিত্রান পাওয়ার জন্য মহান আল্লাহর নিকট বিশেষ রহমত কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ড. মাে. নাজমুল কায়সের সঞ্চালনায় দােয়া মােনাজাতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্টার অধ্যাপক ড. মাে. মুহসিন উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়্ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, অফিসার্স এ্যসােসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারি সমিতির নেতৃবৃন্দসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬