বিসিএস ক্যাডার হওয়া হলো না তিন্নির

০২ অক্টোবর ২০২০, ০৯:১৫ PM
উলফাত আরা তিন্নি

উলফাত আরা তিন্নি © সংগৃহীত

উলফাত আরা তিন্নি (২৪) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক  ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন্নির মায়ের আক্ষেপ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার মেধাবী মেয়ে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তিন্নির আর বিসিএস ক্যাডার হওয়া হলো না।

তিন্নির মা হালিমা বেগম জানান, আমার মেয়ে খুবই মেধাবী। বিসিএস পরীক্ষার জন্য প্রস্ততি নিচ্ছিল। ঘটনার দিন সে সন্ধ্যার দিকে কুষ্টিয়ায় এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জামিরুলের হুমকির শিকার হয়। আমাদের সন্দেহ তিন্নিকে পাশবিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।

পুলিশের জানিয়েছে, মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। তারা আশা করছে, দ্রুতই ঘটনা প্রকাশ পাবে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

তিন্নির খালাতো ভাই মখলেছুর রহমান জানান, তিন্নির বড় বোন মিন্নির একই গ্রামের পুনুরুদ্দীনের ছেলে শেখপাড়া বাজারের ব্যবসায়ী জামিরুলের সঙ্গে বিয়ে হয়। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় মিন্নির সঙ্গে জামিরুলের বিচ্ছেদ ঘটে। তবে মিন্নিকে তিনি আবার ঘরে নিতে চান। কিন্তু মিন্নি রাজি না হলে দীর্ঘদিন ধরেই জামিরুল পরিবারের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিলেন।

বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় পরিবারটি এক রকম জামিরুলের নির্যাতনে অসহায় হয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামিরুল শেখপাড়ায় তিন্নিদের বাড়িতে লোকজন নিয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। দুই ঘণ্টা পর আবারও জামিরুল ওই বাড়িতে যায় এবং তিন্নির ওপর নির্যাতন চালায়।

বড় বোন মিন্নি অভিযোগ করেন, বাড়ির দোতালায় তিন্নির সঙ্গে জামিরুল এমন কি করেছে যে, মাত্র ১০ মিনিটের মধ্যে তরতাজা বোনের লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখলাম। তিনি অভিযোগ করেন এটা পরিকল্পিত হত্যা। আমার বোনের সঙ্গে খারাপ কিছু করায় সে আত্মহত্যা করে।

বিষয়টি নিয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নির মৃত্যুটি রহস্যজনক। তার সঙ্গে এমন কিছু করা হয়েছে যে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা বিষয়টির ওপর কঠোর নজর রাখছি। আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ শুক্রবার বিকেলে কুষ্টিয়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে শেখপাড়ার বাড়িতে দাফনের জন্য আনা হয়েছে।

পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence