১৫০ কিমি পথ হাঁটলেন জবির ৫ শিক্ষার্থী: উদ্দেশ্য জনসচেতনতা

০২ অক্টোবর ২০২০, ০৩:৫৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য © সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সিলেটের জাফলং পর্যন্ত ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য। তারা জনসচেতনতামূলক পাঁচ স্লোগানে দিয়ে এ পথ পাড়ি দেন। গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এই পরিভ্রমণের উদ্বোধন করেন।

প্ররিভ্রমণকারী পাঁচজন হলেন- রোভার মো. ইমতিয়াজ মাহমুদ (দলনেতা), রোভার নাজমুল হাসান মুন্না (সহকারী দলনেতা), রোভার মোল্লা মামুন হাসান, রোভার আলমগীর হোসেন ও রোভার আনোয়ার হোসেন।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দলের সদস্যরা পাচঁ দিনের পরিভ্রমণে নানা অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, আমাদের এ যাত্রার শুরু থেকেই বিনোদন আর অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপ সূত্রে জানা যায়, রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওর্য়াড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করে।

তাদের পাঁচটি স্লোগান হলো,  ‘স্বাস্থ্য বিধি মেনে চলুন, কোভিড-১৯ মুক্ত থাকুন’, ‘মুজিববর্ষের আহ্বান, বেশি বেশি গাছ লাগান’, ‘স্বেচ্ছায় করবো রক্তদান, আমার রক্তে বাঁচবে প্রাণ’, ‘করবো মোরা ধূমপান-মাদক বর্জন, গড়বো মোরা সুখের জীবন’ এবং ‘Scouts for creating a better world’।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এই পরিভ্রমণের উদ্বোধন করেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে পাঁচ রোভার তাদের পরিভ্রমণ সম্পন্ন করেন।

নুরের আসনে বিলুপ্ত দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬