এমসি কলেজের ঘটনায় কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের

৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:০০ PM
এমসি কলেজের ঘটনায় কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের

এমসি কলেজের ঘটনায় কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে সংগঠিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনপূর্বক দায়দায়িত্ব নিরূপণের জন্য কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার ১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির সদস্য হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম রাব্বানী। ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে সংঘবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করেন কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। মামলায় ইতোমধ্যে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬