ধর্ষণের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২৮ সেপ্টেম্বর ২০২০, ০২:০২ PM
ধর্ষণের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ধর্ষণের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

সিলেট এম.সি কলেজে এক নারীকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধর্ষণ এবং খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার সকাল সাড়ে ১০ টায় ছাত্রদলের একটি অংশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং অপর অংশ বেলা ১২টায় রায়সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদল নেতারা সিলেট এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ এম সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মিলাদ উদ্দীন ভূঁইয়া, শাখা ছাত্রদল নেতা আজিমুল হাসান চৌধুরী, তাহসান রেজা, কাজী জিয়া উদ্দীন বাসেত, খোরশেদ আলম রকি, শামিম হোসেন, নাসির উদ্দিন ঢালী প্রমুখ।

অপরদিকে বেলা ১২টায় রায়সাহেব বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম কবীর মিঠু, প্রচার সম্পাদক জুয়েল মৃধা, আবিদ কামাল রুবেল, জাকির উদ্দিন আবিরসহ অন্যান্য নেতাকর্মী।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence