বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

২১ সেপ্টেম্বর ২০২০, ১১:০১ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

১১ দিনের ব্যবধানে আবারো সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুই পদে আবেদন চাওয়া হয়েছে।

বিভিন্ন বিভাগে দুটি স্থায়ী পদে সহকারী অধ্যাপক ও চারটি স্থায়ী পদে প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১০টি স্থায়ী পদে সহকারী অধ্যাপক ও সাতটি স্থায়ী পদে প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ তারিখ আগামী ৪ অক্টোবর।

এরমধ্যে সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে লোকপ্রশাসন বিভাগে। জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড ছয় অনুযায়ী তারা বেতন পাবেন।

আর প্রভাষক পদে লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে নিয়োগে দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে তারা বেতন পাবেন।

নতুন করে প্রকাশ করা নিয়োগ বিজ্ঞপ্তি

 

রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর মামলায় গ্রেপ্তার ২
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেহেরপুরে চাঁদার দাবিতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হুমকি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মচার…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মুচলেকা দিয়ে মিলল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬