এবার প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫ AM
জবি লগো

জবি লগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা পেতে যাচ্ছে নিজস্ব প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের মিলবে প্রাতিষ্ঠানিক ইমেইল এড্রেস। রবিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

স্বনামধন্য জার্নাল হতে অনলাইনে গবেষণা প্রবন্ধ পড়া, শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা, গবেষণা প্রবন্ধ প্রকাশনা, গবেষণা অনুদান প্রাপ্তিসহ বিভিন্ন কাজে প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক ই-মেইল এর। এর ফলে গবেষণা ক্ষেত্র, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এ নানা ধরণের অসুবিধা ও ভোগান্তির থেকে রেহাই মিলবে শিক্ষার্থীদের।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলের কাজ শুরু করা হয়েছে, ইতিমধ্যে গুগলে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১০/১২ দিন সময় লাগবে কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন গ্রুপে বেশ কিছুদিন ধরেই প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট চাচ্ছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবা…
  • ০৫ মার্চ ২০২৬
নতুন ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সম…
  • ০৫ মার্চ ২০২৬
বিএনপি-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক: গত সরকারের সময় স্বাক্…
  • ০৫ মার্চ ২০২৬
যে ৯ উপজেলা দিয়ে শুরু হচ্ছে ‘কৃষি কার্ড’ বিতরণ
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের ছুটি বাড়াল সরকার
  • ০৫ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ০৫ মার্চ ২০২৬