সপরিবারে করোনা আক্রান্ত রাবি মেডিকেলের প্রধান চিকিৎসক

২১ জুলাই ২০২০, ০৫:৩৯ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান সপরিবারে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডা. তবিবুর বলেন, করোনা উপসর্গ দেখা দিলে গতকাল (সোমবার) রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা করাই। সেখানে আমিসহ আমার স্ত্রী ও দুই মেয়ের করোনা ভাইরাস (কভিড-১৯) পজেটিভ আসে।

বর্তমানে চিকিৎসকের পরামর্শে রাজশাহীর চন্দ্রিমায় তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ডা. তবিবুর রহমান। এখন শরীরে করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।

এবিষয়ে রাবি ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. লুুুুৎফর রহমান বলেন, ‘ডা. তবিবুর রহমান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বর্তমান অবস্থা ভালো। সিভিল সার্জনকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬