ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে বেরোবি ছাত্রলীগ

০৫ জুলাই ২০২০, ১০:১৯ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ রবিবার সকাল ১০টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শেখ হাসিনা চত্বরসহ বিভিন্ন স্থানে ভেষজ, ফলজ ও ঔষধি গাছ লাগান ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, বেরোবি বঙ্গবন্ধু হল সভাপতি পোমেল বড়ুয়াসহ ছাত্রলীগ কর্মী তানভীর, ঐশী প্রমুখ।

বঙ্গবন্ধু হল ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচিতে বিভিন্ন ভেষজ, ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হচ্ছে। সকলকেই বৃক্ষরোপণে অংশগ্রহণ এবং পরিচর্যা করার আহব্বান জানাচ্ছি’।

বৃক্ষরোপণ নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, ‘আমরা বেরোবি ছাত্রলীগ এই মুজিব বর্ষেই ক্যাম্পাসের শতভাগ সবুজায়ন নিশ্চিত করতে চাই। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি’।

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৪ মার্চ ২০২৬
কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, বাড়ছে দুর্ঘটনার আ…
  • ২৪ মার্চ ২০২৬
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
কলম্বিয়ায় উড্ডয়নের পরপরই সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence