রাবির নেপালি শিক্ষার্থী করোনায় আক্রান্ত

০৫ জুলাই ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধ্যয়নরত এক নেপালি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’র ওয়ার্ডেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থীর নাম অভিষেক কুমার সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বর্তমানে রাজশাহী নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ড. আসাদুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী তার দেশ নেপালে ফিরে যেতে চাইলে নেপাল দূতাবাস থেকে তাকে করোনা পরীক্ষা করার জন্য বলে। শুক্রবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে ওই ছাত্র হাসপাতালের আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

ডরমিটরির শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার পর অন্যদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ডরমিটরির ওয়ার্ডেন আসাদুল ইসলাম বলেন, ডরমিটরির দ্বিতীয় তলায় মাত্র ২জন নেপালি ছাত্র ছিল। একজন আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন, অন্যজনকে তার কক্ষে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছি। তার যাবতীয় প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।

তিনি বলেন, তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নেপালি দুজন শিক্ষার্থী অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন না বলে জেনেছি। ডরমিটরিতে বর্তমানে দেশি-বিদেশি মিলে ৩২জন শিক্ষার্থী ও গবেষক আছেন।

ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬