মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

০৫ জুলাই ২০২০, ০৪:৪২ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ে মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে মেসে অবস্থানকারী অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে তাদের নিজ বাড়িতে অবস্থান করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বে কোভিড-১৯ মহামারী মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতিদিন মানুষের প্রাণহানির সংখা বেড়েই চলছে। দেশের সমগ্র জনগণের মাঝে ভিতিকর অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপাচার্য বলেন, এমতাবস্থায় শিক্ষার্থীদের বেশ কয়েকমাসের ভাড়া বকেয়া পড়েছে যা পরিশোধে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা। এ অবস্থায় ভাড়া পরিশোধে শিক্ষার্থীদের উপর চাপ না দেয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬