করোনা মোকাবিলায় প্রশাসনের কাছে ৫ দাবি জবি ছাত্রলীগের

০৩ জুলাই ২০২০, ০৪:২২ PM

© টিডিসি ফটো

করোনা সংকট নিরসনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের গঠিত কমিটির কাছে ৫ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগ। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন।

জবি ছাত্রলীগের নেতারা বলেন, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা দিনরাত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু যৌক্তিক ও মৌলিক দাবি জানাচ্ছি।

দাবিগুলো হলো-

১) জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন করে নিজ নিজ বিভাগের মাধ্যমে আর্থিক বৃত্তি প্রদান করতে হবে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে বাস্তবসম্মত আর্থিক বৃত্তি নির্ধারণ করতে হবে।
২) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে করোনা সংকটকালীন সময়ে শিক্ষার্থীদের বাড়িভাড়া কমানোর ব্যবস্থা করে এক মাসের ভিতরে বাসার মালিক বরাবর চিঠি পাঠাতে হবে।
৩) যে সকল শিক্ষার্থী সমস্যার কারণে বাসা ছেড়ে দিচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক সপ্তাহের মধ্যে নিজ নিজ বিভাগে রাখার ব্যবস্থা করতে হবে।
৪) বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ক্যাম্পাসে করোনাভাইরাস পরীক্ষাগার এবং সম্ভব হলে চিকিৎসাকেন্দ্র স্থাপন করতে হবে।
৫) ছাত্রী বোনদের জন্য নির্মিত একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে আবাসিক হল হিসেবে খুলে দিতে হবে।

এক লাফে ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১২ এপ্রিল ২০২৬
সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬