করোনা উপসর্গে রাবি অধ্যাপকের মৃত্যু

০২ জুলাই ২০২০, ০৬:৩৬ PM
ড. ফকরুল ইসলাম

ড. ফকরুল ইসলাম © ফাইল ফটো

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের (৮৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়।

অধ্যাপক ড. ফকরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, দুপুর ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে ভর্তির যাবতীয় কাজ চলছিল। এর মধ্যেই তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬