সরকার ধীরে ধীরে কুইক রেন্টাল বিদ্যুৎ থেকে বেরিয়ে আসবে: নসরুল হামিদ বিপু

০২ জুলাই ২০২০, ১১:১১ AM

© টিডিসি ফটো

সরকার ধীরে ধীরে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বের হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমাদের মতো দেশে যেখানে প্রাকৃতিক সম্পদ কম সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিক্সড ফুয়েলে যাওয়া উত্তম।

বুধবার (১ জুলাই) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দলের ওয়েবনারের (ওয়েব সেমিনার) ১৬তম পর্বে ‘বাংলাদেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমাদের পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের প্রাক্কলন অনুযায়ী, আগামী ২০৪১ সালে দেশের বিদ্যুতের চাহিদা হবে ৬০ হাজার থেকে ৭০ হাজার মেগাওয়াট। এ জন্য আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিদ্যুতের ব্যবহার যত বেশি বৃদ্ধি পাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে আমরা তত ভালো অবস্থায় থাকব। এ জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও সরকার দুর্গম চর, পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেলে বিদ্যুতের ব্যবস্থা করবে এবং বাকি অঞ্চলে বিদ্যুৎলাইন পৌঁছে যাবে বলে অভিমত দেন প্রতিমন্ত্রী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশি সাংবাদিক, গবেষক, এনজিওকর্মী, শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনার আয়োজন করে আসছে।

 

যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬
সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬