চবির রেজিস্ট্রার ও প্রক্টর পদে নতুন মুখ

২৯ জুন ২০২০, ০৩:২৭ PM
মনিরুল হাসান ও রবিউল হাসান

মনিরুল হাসান ও রবিউল হাসান © টিডিসি ফটো

আগামী ২ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দ্বায়িত্ব পালন করবেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এম. মনিরুল হাসান। বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক এ প্রক্টর ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করছেন।

এদিকে, আগামী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দ্বায়িত্ব পালন করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া।

আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে রেজিস্ট্রার পদ থেকে সদ্য অবসরে যাওয়া কে. এম. নুর আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল থেকে আমি অবসরে যাচ্ছি। তাই নতুন রেজিস্ট্রারকে দ্বায়িত্ব হস্তান্তর করেছি।

এ ব্যাপারে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক এম. এম. মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন প্রক্টরের নিকট দ্বায়িত্ব হস্তান্তরিত হয়েছে এবং আমি ইতোমধ্যেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দ্বায়িত্ব নিয়েছি।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close