৫৪ কোটি টাকার বাজেট পেল বশেমুরবিপ্রবি

২০২০-২১ অর্থ বছরে ৫৪ কোটি ২ লাখ টাকার বাজেট পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৫ লাখ টাকা বেশি। বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বাজেটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিলো ৫৩ কোটি ৮৭ লাখ টাকা। তবে চলতি অর্থবছরের বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কিছুটা বাড়লেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রদানকৃত অনুদানের (বিমক অনুদান) পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা কমেছে।

চলতি অর্থ বছরে বিমক অনুদানের পরিমাণ ৩২ কোটি ২ লাখ টাকা যা পূর্বের অর্থ বছরে ছিলো ৩২ কোটি ৩৭ লাখ টাকা। এছাড়া চলতি অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বেড়েছে প্রায় ৫০ লাখ টাকা। ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিলো ২১ কোটি ৫০ লাখ টাকা যা চলতি বছরে হয়েছে ২২ কোটি টাকা।

বাজেটে পূর্বের অর্থ বছরের তুলনায় বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬