৪৩৩ কোটি টাকার বাজেট পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২৭ জুন ২০২০, ০৫:৫৮ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৪৩৩ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই শিক্ষাবর্ষের বাজেট পাশ হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্ডিকেটে সবমিলিয়ে ৪৩২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার বাজেট পাস হয়েছে।

এর আগে গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স কমিটির সভায় প্রস্তুত হওয়ার পর সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় ছিলো বাজেটটি। এবছর গবেষণা খাতে বাজেট বরাদ্দ হয়েছে ৫ কোটি টাকা। যা মোট বাজেটের মাত্র ১.১৫৪ শতাংশ। যার মধ্যে ৬০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়টির গবেষণা খাত।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আফসার আলী জানান, পূর্বের বছরের (চলতি বছর) ৮ কোটি ৫৭ লাখ টাকা সম্পূরক মিলিয়ে সংশোধিত বাজেটের পরিমাণ ৪৩২ কোটি ৯২ লক্ষ টাকা। যা পূর্বে ছিলো ৪২৪ কোটি ৩৫ লক্ষ টাকার মতো। এ বছর গবেষণা খাতে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; যা মোট বাজেটের মাত্র ১.১৫৪ শতাংশ।

সভ্যতার আয়না এপস্টেইন ফাইল, যা বললেন আহমাদুল্লাহ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কটে কেমন শাস্তি হতে পারে পাকিস্তানের?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কীভাবে বাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইসিসিকে ‘ওয়েক-আপ কল’র আহ্বান শশী থারুরের
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করবে সরকার 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬