৩৫১ কোটি টাকার বাজেট পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৭ জুন ২০২০, ০৫:৪৯ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০২০ অর্থ বছরে সংশোধিত বাজেট ও ২০২০-২০২১ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট অনুমোদন করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) চবি চারুকলা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে শারীরিক দুরত্ব বজায় রেখে চবি ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৬তম যৌথ সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন চবি এফসি সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে সংশোধিত বাজেট ৩৪১১৫.০০ লক্ষ টাকা এবং ২০২০-২০২১ অর্থ বছরে প্রাক্কলিত বাজেট ৩৫১৮৫.০০ লক্ষ টাকা অনুমোদন করা হয়।

উপাচার্য তাঁর ভাষণের শুরুতে সাম্প্রতিককালে করোনাভাইরাসের মহামারী ও অসুস্থতার কারণে চবি পরিবারের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পরে বিশ্ববিদ্যালয় পরিবারের অসুস্থ সদস্যদের আশু রোগ মুক্তি কামনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবারের সদ্য প্রয়াত ব্যক্তিবর্গের সম্মানে উপস্থিত সকলে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।

চবি উপাচার্য বলেন, এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সরকারের গৃহীত কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে শিক্ষা-গবেষণার মান অধিকতর বাড়াতে চবি প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, করোনাভাইরাসের এ মহামারীতে শিক্ষা-গবেষণার ক্ষতি পুষিয়ে ওঠতে চবি প্রশাসন কর্তৃক ইতোমধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট পর্ষদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি যা অচিরেই দৃশ্যমান হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ববিদ্যালয় পরিচালনা, শিক্ষা-গবেষণার অধিকতর মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সম্পদ সুরক্ষা ও এর যথাযথ ব্যবহার এবং উচ্চ শিক্ষা ও গবেষণার বিরাজমান পরিবেশ সমুন্নত রাখাসহ সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে।

নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
close