নাসিমকে নিয়ে কটূক্তি: বরখাস্ত হলেন সেই রাবি শিক্ষক

২৭ জুন ২০২০, ০২:৪৯ PM
রাবি শিক্ষক কাজী জাহিদুর রহমান

রাবি শিক্ষক কাজী জাহিদুর রহমান

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।

গত বুধবার (১৭জুন) রাত সাড়ে ৯টার দিকে অ্যাডভোকেট তাপস কুমার সাহ বাদী হয়ে কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয়। মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে ১৮জুন রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। রাতে কাজী জাহিদুর রহমানকে থানা হাজতে রাখা হয়।

পরেরদিন সকালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

দায়েরকৃত মামলার এজহারে উল্লেখ করা হয়, কাজী জাহিদুর রহমান গত ১, ২ ও ৫ জুন নিজের ফেসবুক ওয়ালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কল্পনাপ্রসূত, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন। বাজে ভাষায় কটূক্তি করেন তিনি। সেখানে একটি পোস্টে মোহাম্মদ নাসিমের ছবি ও নাম উল্লেখ করা হয়। বাকি পোস্টগুলোতে মোহাম্মদ নাসিমকে ইঙ্গিত করা হয়।

ট্যাগ: রাবি
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950