চবি সিন্ডিকেটে নতুন ৩ সদস্যের মনোয়ন

২৫ জুন ২০২০, ০৭:১৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে ৩ জনকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব নীলিমা আফরোজ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ধারা ২৫(১) ও ২৫(৩) অনুসারে এই তিনজন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হিসেবে ২ বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

সিন্ডিকেটের নতুন ৩ সদস্য হলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক নিয়াজী ও একই বিভাগের অধ্যাপক ড. নাসিম হাসান।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬