করোনা সংকট

অনলাইনে পাঠদান, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট খরচ

২৩ জুন ২০২০, ০৩:৪৮ PM

© টিডিসি ফটো

চলমান করোনাভাইরাসের মহামারির কারণে অনলাইন পাঠদান থেকে ঝরে পড়া রোধ এবং অনলাইন শিক্ষায় উৎসাহিত করতে সকল শিক্ষার্থীকে ইন্টারনেট খরচ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) কর্তৃপক্ষ। অনলাইনে ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি ব্যবহার করার জন্য ইন্টারনেট বিল বাবদ মোট ১৬৩ শিক্ষার্থীকে ২ হাজার ৬০০ করে টাকা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদক্রমে শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে নগদ একাউন্টের মাধ্যমে এই টাকা পৌঁছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর। এ কার্যক্রম উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ এই বন্ধে শিক্ষার্থীরা পড়াশুনা থেকে দূরে সরে যেতে পারে। তাই অনলাইন ক্লাস তাদের যথাসময়ে কোর্স সম্পূর্ণ করতে এবং তাদেরকে সঠিক পথে রাখতে সহায়াতা করবে। তাছাড়া এর ফলে তাদের সেশন জটে সময় হারাতে হবে না।

তিনি বলেন, ইন্টারনেট ব্যয় বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ছে। মূলত তাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া। আমি আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমে উৎসাহিত হবে এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, যেহেতু বিডিইউ’র ক্লাসগুলো নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে সেহেতু আমরা সময়মতো আমাদের সেমিস্টার শেষ করতে পারবো। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা বর্তমানে চলমান এই মহামারীকালীন সময়কে কাজে লাগিয়ে সঠিক পথে চলেছে।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাস্টমাইজড এবং সুগঠিত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ভার্চুয়াল মেশিন (ভিএম) রয়েছে। তারা যে কোনও জায়গা থেকে তাদের ভিএম অ্যাক্সেস করতে পারে। আমরা সকল শিক্ষার্থীকে তাদের প্রাতিষ্ঠানিক ইমেইল সরবরাহ করা করেছি।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, করোনাভাইরাসের মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল ছিল। যেখানে বিশ্ববিদ্যালয়টির ৯০ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দেয়ার মত কাজগুলো সম্পন্ন করছেন। ক্লাসগুলো ফ্লিপ্ড পদ্ধতিতে কোলাবোরেটিভ লানিং প্যডাগোজিতে নেয়া হচ্ছে।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950