রাজশাহী বিশ্ববিদ্যালয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি

২২ জুন ২০২০, ০৭:৫৬ PM

© টিডিসি ফটো

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ফেসবুকে মতামত প্রকাশের অভিযোগে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকরা। আজ সোমবার দুপুরে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।

‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’র আয়োজনে সারা দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষকেরা প্ল্যাকার্ডের প্রদর্শন করে এই আইনে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তির দাবি জানান। তারা প্ল্যাকার্ডে লিখেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সকল গ্রেপ্তারকৃতদের মুক্তি দাও, বাক স্বাধীনতা ফিরিয়ে দাও’।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আ-আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামান, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলি আহমেদ নিশান অংশ নেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬