মেস ভাড়া মওকুফে প্রজ্ঞাপন চায় তিতুমীর কলেজ ছাত্রফ্রন্ট

২২ জুন ২০২০, ০২:২৭ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন © টিডিসি ফটো

মেস ভাড়া মওকুফ করে সরকারের প্রজ্ঞাপনের দাবিসহ তিনদফা দাবিতে মানববন্ধন করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তিতুমীর কলেজ শাখা। সোমবার বেলা ১১টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় তারা শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করে প্রজ্ঞাপন জারি করা, জেকিজে হেলথ কেয়ারের কর্মী কর্তৃক কলেজ কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার বিচার ও ক্ষতিপূরণ প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গ্রেফতারকৃতদের মুক্তিসহ তিন দফা দাবিতে পেশ করা হয়।

এসময়ে বক্তরা বলেন, সরকারী তিতুমীর কলেজে ৫৬ হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়ন করলেও সেখানে মাত্র ৩টি আবাসিক হল রয়েছে। তাই অধিকাংশ শিক্ষার্থীদের কলেজ ক্যম্পাসের আশেপাশে মেস ভাড়া করে থাকতে হয়। কিন্তু করোনাকালীন সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষনা করে হয়েছে।

এমতাবস্থায় মেস ভাড়া পরিশোধ করার জন্য বাড়িওয়ালারা ছাত্রদের উপর চাপ সৃষ্টি করছে। কোথাও কোথাও বাড়িওয়ালারা কর্তৃক শিক্ষার্থীদের নির্যাতনের খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। সরকারের পক্ষ থেকে বা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কোন ধরনের আলোচনা নেই বললেই চলে। তাই সরকারে কাছে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, প্রশাসনের সমন্বয়হীনতার কারণে কলেজ প্রাঙ্গণে কোয়ারেন্টাইন ক্যাম্পের স্বেচ্চাসেবকদের বর্বর হামলায় কলেজ কর্মাচারীরা গুরুতর আহত হয়েছে অথচ এই হামলার বিচার তো দূরের কথা কোন সুষ্ঠ তদন্তও হয়নি। হামলায় ক্ষতিগ্রস্থ অসহায় কর্মচারীদের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। এই ন্যাক্কারজনক হামলার বিচার না হওয়ার বিষ্ময় প্রকাশ করে সুষ্ঠ বিচারের দাবি জানান।

আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারা বলেন, করোনাকালীন সময়ে জনদুর্ভোগ কমানোর পর্যাপ্ত আয়োজন নিশ্চিত না করলেও সারা দেশে শিক্ষক-সাংবাদিক-কার্টুনিস্টসহ ভিন্ন মতের মানুষদের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার তৎপরতা অব্যাহত আছে। এমতবস্থায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে পড়েছে। এই কালো আইন স্বাধীনদেশের স্বাধীনতার চেতনা বিরোধি। তাই অবিলম্বে এই কালো আইন বাতিলের দাবি জানাই।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950