নিজ বিশ্ববিদ্যালয়ে দোকানির পাশে ক্রিকেটার মুশফিক

২১ জুন ২০২০, ০৪:১৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ১৬০ দোকানির পাশে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। আজ শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুশফিকের দেওয়া উপহার পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এটিএম আতিকুর রহমানের কাছ থেকে সেখানকার মানুষের অসহায়ত্বের কথা শুনে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন মুশফিক। একসঙ্গে প্রায় ১৬০ পরিবারের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন তিনি। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ১৫ কেজি চালের সঙ্গে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু ও সাবান।

খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করেন আতিকুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী দলের যুগ্ম সমন্বয়কারী দেবব্রত পাল। মুশফিককে নিয়ে শিক্ষক আতিকুর রহমান দেশের ক্রান্তিলগ্নে তাঁর ছাত্রের মানবতা ও বিশ্ববিদ্যালয়ে প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন।

স্পিকারের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬