‘গবেষণায় বরাদ্দ কমিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়’ সংবাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষের বক্তব্য

২০ জুন ২০২০, ০৬:৩৪ PM

© ফাইল ফটো

সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে “গবেষণায় বরাদ্দ কমিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে গবেষণায় বরাদ্দ কমিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ বেড়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় বৃদ্ধিও দেখানো হয়েছে। তবুও চলতি অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৩ লাখ টাকা কম বরাদ্দ রাখা হয়েছে।

উপরোক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরুপ:

প্রকৃতপক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা খাত, মূলধন অনুদান খাত, পণ্য ও সেবা খাতসহ সামগ্রিক বাজেট বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাজেট পর্যালোচনা অনুযায়ি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে গবেষণা অনুদান খাতে (নিয়মিত ও বিশেষ) ৫০ লাখ টাকা অনুমোদন করেছে। যা ২০১৯-২০২০ অর্থবছরের মূল বাজেটে ৪৫ লাখ টাকা ছিল এবং সংশোধিত বাজেটে ৫৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ ৪১ কোটি ৬৭ লাখ টাকা, যা ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে ৪৫ কোটি ৩ লাখ টাকা (ইউজিসি) কর্তৃক অনুদান পাওয়া গিয়েছে। অর্থাৎ ইউজিসি কর্তৃক সামগ্রিক বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

২০২০-২১ অর্থবছরের মূল বাজেটে গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থ সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের চাহিদার প্রেক্ষিতে পূর্বের ন্যায় বৃদ্ধি পাবে। প্রকৃতপক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ কমেনি আরও বৃদ্ধি পেয়েছে। উপরন্তু বিশ্ববিদ্যালয়ের বাজেটে সকল খাতে বিগত অর্থবছরের তুলনায় বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। কাজেই গবেষণা খাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাজেটে অর্থ বরাদ্দ কমেছে বিষয়টি সঠিক নহে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬