বিভাগীয় প্রধান নিয়োগে আইনের তোয়াক্কা করেন না বেরোবি উপাচার্য

১৮ জুন ২০২০, ০৭:৪৫ PM
উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিধি লংঘন করে একের পর এক বিভাগীয় প্রধান নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইনের তোয়াক্কা না করেই রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হলে শিক্ষকদের মাঝে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এর আগেও আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ (২০০৯ সনের ২৯ নং আইন) এর ২৮(৩) বিধি মোতাবেক- ‘যদি কোন বিভাগে অধ্যাপক না থাকে তাহলে ভাইস-চ্যান্সেলর সহযোগী অধ্যাপকের হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করবেন।

তবে শর্ত রয়েছে, সহযোগী অধ্যাপকের নিম্নের কোন শিক্ষককে বিভাগীয় প্রধান পদে নিযুক্ত করা যাবে না। আরও শর্ত রয়েছে, সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোন শিক্ষক কোন বিভাগে কর্মরত না থাকলে সংশ্লিষ্ট বিভাগের প্রবীণতম শিক্ষক ওই বিভাগের প্রধান হবেন।’

কিন্তু সম্প্রতি রসায়ন বিভাগ এবং এর আগে রাষ্ট্রবিজ্ঞান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান নিয়োগের ক্ষেত্রে এই আইনের কোন তোয়াক্কা করা হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, রসায়ন বিভাগে একজন সহযোগী অধ্যাপক থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপককে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী বিভাগীয় প্রধান হওয়ার কথা থাকলেও গায়েবী কারণে তাকে নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ। এর আগে একইভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগেও এই আইনের কোন তোয়াক্কা করা হয়নি।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে তিন বছরের জন্য বিভাগীয় প্রধান নিয়োগ দেয়ার আইন ও রীতি থাকলেও উপাচার্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান নিয়োগে নিয়ম ভঙ্গ করে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করেন। এ ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ও নারীর প্রতি অবিচার উল্লেখ করে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, আমরা শিক্ষক সমিতির পক্ষ এই অনিয়মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ প্রদানের ক্ষেত্রে বিধি বা আইন মোতাবেক নিয়োগের আহবান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে একাধিকবার তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950