করোনায় চবি শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার টাকার অনুদান

১৮ জুন ২০২০, ০৪:২৯ PM
চ্যাক হস্তান্তর অনুষ্ঠান

চ্যাক হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

করোনাভাইরাস সংকট পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রত্যয়ী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার একটি চ্যাক দিয়েছে ‘চবি ব্যাচ-৩১ ক্লাব লিমিটেড’। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের অফিস কক্ষে চবি ব্যাচ-৩১ এর নেতৃবৃন্দ অধ্যাপক ড. শিরীণ আখতারের কাছে এই চেক হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, চবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন, ব্যাচ-৩১ ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ, সাধারণ সম্পাদক শামসুর রহমান রাকিব, অর্থ সম্পাদক রুবেল সাহা, সদস্য নাসিরুল আলম টনিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য বলেন, করোনাভাইরাসের মহামারী থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে যেতে হবে। তিনি বলেন, করোনা মহামারী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং আক্রান্ত হলে চিকিৎসা নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬