বেরোবি শিক্ষিকাকে রিমান্ডের আবেদন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৮ জুন ২০২০, ০২:৩৫ PM

© ফাইল ফটো

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষিকা সিরাজুম মুনিরারে রিমান্ডে নেয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর পরিবর্তে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।

ভার্চুয়াল কোর্টে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত রবিবার ওই শিক্ষিকাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বেরোবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম। পরে আজ বৃহস্পতিবার (১৮ জুন) জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম।

এর আগে বেরোবি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষিকা সিরাজুম মুনিরা। বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান। তিনি জানান, যেহেতু তিনি মামলায় গ্রেফতার আছেন। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম মারা যান। পরে এ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি ছাত্রলীগের নজরে আসলে তারা প্রতিবাদ করেন এবং ওই শিক্ষিকার কঠোর শাস্তি দাবি করেন। পরে ওইদিন রাতে প্রশাসনের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950