বেরোবির সেই শিক্ষিকাকে বহিষ্কার করল প্রগতিশীল শিক্ষক সমাজ

১৫ জুন ২০২০, ০৭:২০ PM

© টিডিসি ফটো

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রভাষক সিরাজুম মনিরাকে ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এটি বেরোবির মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন।

আজ সোমবার (১৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু কালাম মো: ফরিদ উল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা নাসিমকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় সিরাজুম মনিরা। যা একজন শিক্ষকের কাছ থেকে কোনভাবে কাম্য নয়।

তিনি বলেন, যেহেতু এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। সেজন্য তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত য়ো হয়েছে। পরবর্তীতে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

জানা যায়, গত শনিবার (১৩ জুন) লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মো. নাসিম মারা যান। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা ফেসবুকে ব্যঙ্গ করে ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। পরে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও সরকারি অঙ্গসংগঠনের মাঝে সমালোচনার ঝড় উঠে। তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। পরে বেরোবি প্রশাসনের করা মামলায় ওইদিন রাতে তাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950